পড়া ফেলে -প্রভঞ্জন ঘোষ
লেখক: Ashram Magazine
উড়ছে জোনাক
কনকপুরের
এঁটেল মাটির মাঠে
অর্ধ চাঁদের
অল্প আলোর
অবাক দৃশ্যপটে।
ভূত তবু নয়
ভূতের মতো
হাওয়ার ছানা নাচে
আলের কাছে
বেড়ার পাশে
যতেক গাছে গাছে।
উড়ছে মশা
উড়ছে পেঁচা
চামচিকেদের ছা,
চামচিকেতে
খাচ্ছে মশা-য়
ক্যামনে দেখে যা-
সেই মাঠেরই
শেষ সীমানার
স্বপ্নমাখা ঘরে
হরির ছেলে
পড়া ফেলে
দেখছে সে সব ঘুরে।
প্রভঞ্জন ঘোষ
পশ্চিম মেদনীপুর
পঃবঃ, ভারত
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!