ফেরারী মন - রেবা সরকার
লেখক: Ashram Magazine
এক ঝটকায় তোমার নরম হাত
দুপুর কথায় নীরব সুরালাপ
বিকেল হলে বাতাস ওড়ায় ঘুড়ি
আকাশ পথে উড়ছে সর্বনাশ
রাতের বেলা নিজেই রাঁধো বাড়ো
মাঝে মাঝেই ফেসবুকেতে হাত
মনের মধ্যে ওলটপালোট কথা
এক নিমেষে সুধরে দিলে আজ
বলতে পারি তোমায় অনেক কথা
ভাবছি বলি, বলি কি বলবো না
বুকের মধ্যে তাল-ফেরতা নদী
গ্রামের কাছে ছবি যে মূর্ছনা
বয়স হলে ফেরারী সব চিঠি
তেঁতুল গাছের কথা লেখা তাতে
চিরদিনের ভালোবাসা টুকু
না হয় তুমি তুলে নিও হাতে
এক ঝটকায় তোমার নরম হাত
দুপুর বেলার নীরব সুরালাপ
বিকেল হলে পাখির নীড়ে ফেরা
আমার চোখে হায় রে দিনলিপি
রেবা সরকার। কোলকাতা
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!