লুৎফুন নাহারের দু’টি কবিতা

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ২২, ২০২০ | দেখা হয়েছে: ৭৭৪ বার

অন্তরের ডাক
ভিমানী নদী
বয়ে চলে অদ্যবধি
বাঁকা রেখা এঁকে
ছলছল জল নিয়ে।

ক্ষীণ আশা নিয়ে বুকে
নিরাশার তরী যাই বেয়ে
কিনারা তার পাবে কি-না
না, জানিনা তা জানিনা।

ছোট একটা ঘর, 
মনের ভেতর
ছোট এক পাখি, 
করে ডাকাডাকি।
তোমার নাম ধরে, 
জপে যায় তসবি।
তুমি তা শুনো কি? 
শুনতে পাও কি?

গুঞ্জনে বসবাস যার সারাক্ষণ
শুনবে কি করে অন্তরের সে ডাক?

তোমাতেই আমি পূর্ণ
মাকে তুমি ভাঙবে যতবার
যতই করবে চূর্ণ-বিচূর্ণ
ততবারই তোমাকেই খুঁজবো
একমাত্র তোমাতেই আমি পূর্ণ।

তুমি ছাড়া আধেক আমি, 
আধেক সবকিছু
আধখানা প্রাণ তোমার নামে 
লিখেই দিয়েছি তো।

বাকী অর্ধেক বেঁচে থাকে 
ভীষণ প্রতিক্ষায়
বদ্ধ চোখের কপাট খুলে 
দেখলে তুমি নাই..

মনখারাপের দাস্তান যেন আমার কাছেই ধায়।

লুৎফুন নাহার। ইংল্যান্ড

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন