বিধাতা এবার মুক্তি দাও - মুহাঃ হাবিবুর রহমান

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : এপ্রিল ২৮, ২০২০ | দেখা হয়েছে: ১১৩৭ বার

মার এবং তাবৎ মানুষের শঙ্কাটা অজানা নয়,
নিশ্চিত অথচ বাস্তবতা এই মহূর্তের জন্য বিভিষিকা- 
কখন আগ্রাসী অদেখা হায়েনা মারবে থাবা,
চারিদিকে বিপন্ন মানুষের আর্তনাদ মানবতা আজ লুন্ঠিত রাজপথে,
বিধাতার খেলায় আমরা সবাই কাঁচা পাকা খেলোয়াড়
জঠরের জ্বালায় মানতে পারিনা শারিরীক দূরত্ব কিংবা হোম করেন্টাইন,
করি লুকচুরি নিজের কাছে অথবা সমাজ-জাতি-রাষ্ট্রের কাছে,
এমন পরিবেশে অভ্যস্ত নই একাল সেকাল কোন কালেই।
সকাল থেকে রাত অবদি লকডাউন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখি লকডাউনে আছে সারা দেশ
আমাদের চলাচল-হাসি কান্না-ইচ্ছা-অনিচ্ছার সব কিছু পেজা তুলোর ন্যায় উড়ে চলেছে
বঙ্গোপসাগরে বিশাল জলরাশির দিকে, সুন্দরবনের সবুজ বৃক্ষের পাতা ঝলসানো রুটির মতো 
কি যে অসহ্য সেই দৃশ্য, বিধাতা এমনটি আর বাড়তে দিওনা এবার মুক্তি দাও!

মুহাঃ হাবিবুর রহমান
প্রভাষক ইসলামের ইতিহাস বিভাগ
নওয়াবেঁকী মহাবিদ্যালয়
নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা। 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন