পার্থ সারথী চৌধুরীর দু’টি কবিতা

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : ফেব্রুয়ারি ৫, ২০২১ | দেখা হয়েছে: ১১১৭ বার

হতেও তো পারে 

To be, or not to be: that is the question 
--- William Shakespeare

হতেও তো পারে নাও হতে পারে 
প্রশ্ন তো এখানেই।
রক্তজবার লাল দিয়ে কি ভালোবাসা হয়?
রক্তজবার লাল নিয়ে কি প্রেম হয়? 
রক্তজবার লাল দিয়ে প্রেম-ভালোবাসা হয়? 
হতেও তো পারে, নাও হতে পারে 
প্রশ্ন তো এখানেই।
রক্তের রং নীল হলে ভালোবাসার রং হয় সাদা 
রক্ত দিয়ে ভালোবাসা নিলে রং হয় নীল  
রক্ত দিয়ে ভালোবাসা দিলে রং হয় সবুজ।
প্রশ্ন তো সেখানেই
হতেও তো পারে, নাও হতে পারে।
রক্তজবার দলে স্মিত মায়াবী হাসি 
বৃন্তে বাধা সবুজ অটুট ভালোবাসা 
ভালোবাসা দিলে ভালোবাসা নিলে 
সবুজে লালে সজীব ভালোবাসা।
প্রশ্ন তো সেখানেই  
হতেও তো পারে, আবার, নাও হতে পারে।

হাঁটছি 
আমি হাঁটছি সুরমার তীর ঘেঁষে 
সন্ধ্যে বেলায়
হেলায় 
সময় কাটছে
সাদা বক এক একাকী উড়ছে তো উড়ছে। 
একজোড়া কালো কাক উড়ে গেলো 
আঁধার নেমে আসছে 
হাসছে
আবছা আলোয় 
খিলখিল ঐদূরে কারা যেন জোড়ায় জোড়ায়।

পার্থ সারথী চৌধুরীর। সিলেট

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন