একটি কবিতা লিখা হবে - আব্দুল্লাহ আল আহনাফ

প্রকাশিত হয়েছে : আগস্ট ২০, ২০২০ | দেখা হয়েছে: ১১২২ বার

তুমি স্বর্ণপ্রতিমা, দেবীপ্রতিমা আর মেঘের মতন তোমার চুল কালো
যখন সিক্ত শরীরে দাড়াও তখন বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ে,
ঠিকরে পড়া আলোক কণিকাগুলো,
প্রতিফলিত হয় তোমার তপ্তকাঞ্চন বর্ণে মেনে প্রতিফলনের নিয়ম
সদ্য ফোঁটা গোলাপ ফুলের মতন ঠোঁটে হাসির আভাস
একটি কবিতা লিখা হবে আজই, দৃশ্যপট এটা হলে বেশ ভালো!

শব্দেরা জমেছে কবির মস্তিষ্কে আর ছন্দেরা গেছে মাতাল দর্শনে
রাণীর সন্ধান মেলেছে, পদ্মের মতন সুশ্রী
রুপ তার দেহে ধরেনা তাই কবি খুব উৎফুল্ল মেজাজে আছে
কবিতা লিখব লিখব করে অমেয় চিন্তায় আছে কবি
রাত্রির অবসান হবে এমন সময় দর্শন মিলল প্রভাতের অপরুপ ছবি,
হাত ঘড়ির দিকে তাকিয়ে কবি অবাক! যে করেই হোক একটা কবিতা লিখতে হবে।

আব্দুল্লাহ আল আহনাফ
শাহজাদপুর, সিরাজগঞ্জ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন