বঙ্কিম কুমার বর্মন-এর দু’টি কবিতা

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : জুন ২০, ২০২০ | দেখা হয়েছে: ১০০২ বার

সেনাপতি
ঘুমের বৃন্ত ছিঁড়ে  বসাই নয়নপাখি
হেঁটে যায় অগোছালো সফেদ রাস্তা

একটা সরল অভ্যাস বিছিয়ে দিই ঘাসে
শুয়ে পড়ো ধীরে ধীরে। গোছানো স্রোতে।
জেগে আছে অনর্গল মুক্তির নিশানা

মহামান্য জানালার কাঁধে মেঘপিপাসা 
জল হয়ে এলো পরম আদরে
আমি তার সবটুকু জানি শ্রাবণ ধারার ঘ্রাণে

এসো মেলে ধরি  কাঁধে বর্ষার নদী
অবসর গিলে হই রোজ রোজ মেঘের সেনাপতি।

পরিমিতি
সেইসব পায়চারি মেঘের ভেতর নেচে উঠো খলবলিয়ে
তুমি সদ্যজাত আবীরগন্ধ মহোৎসব 
ছলকে ওঠে দু'চোখে পাথরের কান্না

ভীষণ এবড়ো-খেবড়ো অসুখে আছি
কাগজে মোড়ানো জ্বর —
গুছিয়ে রাখে সারি সারি দৌড়

তালপাতা ভোর কুহক দেয় অনতিদূর

দহনের গর্ভে ফুটে ওঠো তুমি
রুপালি আলোকে রাখি আমার পরিমিতি  ...

বঙ্কিম কুমার বর্মন
উত্তর দিনাজপুর
পশ্চিমবঙ্গ, ভারত।

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন