বাংলা ভাষার জয় - সুজিত হালদার

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : ফেব্রুয়ারি ২৩, ২০২১ | দেখা হয়েছে: ৮৮৩ বার

কুশ কখন ফুল ফোটালো
রক্ত রাঙা লালে 
শাপলা শালুক ঘুম ভাঙালো
প্রভাত-ফেরির কালে।
পলাশ শিমুল সাজলো ওগো
খুন রাঙা ঐ লালে
বাংলা ভাষা সোহাগ মাখে
বর্ণমালার ভালে।
কোন ভাষাটি আছে বলো
আমার ভাষার মতো
এই ভাষাতেই মিশে আছে
সুধা মধু যতো।
সম্মানের ঐ মালা পরে
বিশ্ব-জগৎময়
বাংলা ভাষা সব ভাষাতেই
পেলো খ্যাতি জয়।

সুজিত হালদার
ঢাকা, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন