পাখির বর্ষা - কমল কুজুর

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : জুন ২৬, ২০২১ | দেখা হয়েছে: ৮৭১ বার

ক্তে খেলা করে আদিম বিষ
রক্তের সাথে মিশে যেও না
মনে যখন কালবোশেখী বাইরে তখন
     আষাঢ়ের ঘনঘটা
ফুলের ভালোবাসা নাও
প্রেমিক হও
বৃষ্টি নেমে এলে
বৃষ্টির অঝোর ধারায় ডুবে যাও
মলিনতা সব ধুয়ে মুছে যাক
পাহাড় বন জঙ্গলে সমুদ্রের নোনা জলে
      ভাসে মনুষ্যত্ব
দর কর না
রক্তে খেলা করে আদিম বিষ
   একেবারে রক্তের সাথে মিশে যেও না…

কমল কুজুর
দিনাজপুর, বাংলাদেশ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন