আঁধার - কমল কুজুর

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : নভেম্বর ২৬, ২০২০ | দেখা হয়েছে: ৭৮৮ বার

সূর্য চন্দ্রের অসীম আলোকরাশি
তার সাথে শ’য়ে শ’য়ে বৈদ্যুতিক বাল্বের
দাম্ভিক অবস্থান, আলোর ছটায়
ভেসে যায় সবই!
তবুও অমানিশার আঁধারে ডুবে যায়
ধরণী বারংবার!

কি এক অদ্ভূত হিংস্রতায় মেতে ওঠে মানুষ
আলো নেভানোর প্রতিযোগিতায়;
ভাঙ্গে মন্দির, গীর্জা,
আরো সব প্রার্থনার স্থান যত,
অক্লেশে, নির্দ্বিধায়;
তুমি, আমি –
সবাই।

যেন অন্য শিহরণে কেঁপে কেঁপে উঠি
শতবার, নক্ষত্রের সব
পঙক্তিমালা যাই ভুলে,
করি চূর্ণ-
মানুষ হবার যত অহংকার!

কমল কুজুর
কবি ও আবৃত্তি শিল্পী
দিনাজপুর

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন