এ কেমন প্রেম আমার - গোলাম কবির

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : জুন ২৫, ২০২১ | দেখা হয়েছে: ৮১০ বার

ক একদিন সারাটি দিন কেটে যায়
তুমিময় একটা ঘোরের মধ্যে, তখন 
সবকিছুতেই খুঁজে পাই তোমার অস্তিত্ব,
তখন ভালো লাগে সবকিছুই, 
একটা বৃষ্টি বিন্দু পতনের মূহুর্তও তখন
অনেক দামি মনেহয় আমার কাছে,
কিছুতেই যেনো হারাতে না হয় মূহুর্ত গুলো,
তখন সারাটি দিন রাত্রির ধ্যানের মধ্যেও
থাকো তুমি। আবার কখনো কখনো 
এমনও তো কেটে যায় দিন গুলো, 
যখন তুমি থাকো ঠিকই আড়ালে অথচ
আমার অনুভবে তোমার অস্তিত্ব অনুভব
করিনা আমারই দৈন্যতায়। 
দিন গুলো তখন কেটে যায় একঘেয়ে
ভীষণ, কোনো কিছুই তখন আর লাগে না
ভালো, কেমন জানি পালাই পালাই ভাব
চলে আসে জীবন থেকে, এ কেমন জীবন!
এ কেমন প্রেম আমার? 
কেনো এমন হয়, বলতে পারো?

গোলাম কবির
ঢাকা, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন