ক্ষণিকের ভাবনা - ডাঃ সুভাষ চন্দ্র সরকার
লেখক: Ashram Magazine
আবার দেখা হবে নীল সাগরের পারে
নীল আকাশের নিচে ;
আসবে না তুমি নীল আঁচল উড়িয়ে,
দু মেরু থেকে দু জনে যাবো
কিন্তু ;দেবে না হাত টি বাড়িয়ে।
মনের গভীরে ক্ষত চিহ্ন চাপা দিয়ে
মুখে শুকনো হাসির রেখা ফুটিয়ে
বলবে ;তুমি কেমন আছো?
নীল সাগরের দিকে তাকিয়ে বলবো
সাগরিকা" সবাই য়ের সাথে
তুমি যেমন আমায়;রেখেছ।
উদাসী হয়ে বলবে তোমার কলম
থেকে বেরিয়ে আসুক নতুন নতুন সৃষ্টি ;
নতুন নতুন উপস্থাপনা,
ছড়িয়ে পড়ুক দেশ থেকে বিদেশে ;
ইটালি রোম থেকে কানাডা,
নিভৃতে বসে পড়বো তোমার সৃষ্টি,
সিক্ত চোখে আপ্লূত হবো
তোমার সৃষ্টির সন্মননা।।
ডাঃ সুভাষ চন্দ্র সরকার
উত্তর চব্বিশ পরগণা, প,ব
ভারত
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!