আমার মৃত্যুর পর

লেখক: - মোঃ সফিউদ্দীন
প্রকাশিত হয়েছে : জুন ১, ২০১৭ | দেখা হয়েছে: ১৯৬৭ বার

(উৎসর্গঃ অকাল প্রয়াত বন্ধু ইমদাদুল বারী অপুকে)

মার মৃত্যুর পর
ভেবো না
আমি আর থাকবো নাঃ
চোখ রেখো গোধূলির আলোয়,
সন্ধ্যার আকাশে;
কান পেতো ঝরাপাতার গানে,
পেঁচার চিৎকারে;
নাক রেখো ঘাসফুলে,
শিশিরের জলে
-আমাকে খুঁজে পাবে।

আমার মৃত্যুর পর
ভেবো না
আমি আর থাকবো নাঃ
চোখ রেখো শরতের শাদা মেঘে,
কাশবনের দূরন্ত বাতাসে;
কান পেতো বরষার গুরুগম্ভীরে,
অঝোর ধারায়;
নাক রেখো কচুরিপানার ফুলে,
বংশীর জলে
-আমাকে খুঁজে পাবে।

আমার মৃত্যুর পর
ভেবো না
আমি আর থাকবো নাঃ
চোখ রেখো শালিকের ব্যথিত চোখে,
চড়ুইয়ের উড়ন্ত ছুটে চলায়;
কান পেতো ঝিঁঝির করুণ সুরে,
জোনাকির আলো-আঁধারিতে;
নাক রেখো ধানের শীষে,
দুর্বা ঘাসে
-আমাকে খুঁজে পাবে।

টরোন্টো। 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন