শীতের পিঠে - পঞ্চানন শিট

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : নভেম্বর ২৬, ২০২০ | দেখা হয়েছে: ৭২৭ বার

শীত শীত ভাবে গায় কাঁটা দেয়
কাঁপছি সবাই বসে,
ভরছে হাঁড়ি খেজুর গাছে
মিষ্টি ভরা রসে।

রাত থমথমে নিকষ কালো
ঝিঁঝিঁ পোকা র ডাকে,
মায়ের গড়া পাটিসাপটা র
গন্ধ আসে নাকে।

মা গো তোমার সাত পুরী আর
ভাপা পিঠার বলো কত দেরি,
পিঠের ঘ্রাণে বাড়ায় খিদে
থাকতে যে আর নারি।

শিশির ভেজা শীতের সকাল
মিষ্টি রোদের আলো,
পাখিরা সব উঠল জেগে
মুছলো আঁধার কালো।

দেরি আর সহে না যে মা তাই
আনো ভরা থালে,
গোপ গপাগপ দু চারটে
দেই ভরে ওই গালে।

পঞ্চানন শিট
পূর্ব মেদিনীপুর
পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন