যা ভুলে যা - অভিজিৎ গোস্বামী

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : আগস্ট ১, ২০২০ | দেখা হয়েছে: ৯১৭ বার

যা ভুলে যা পুণ্যিপুকুর
যা ভুলে যা জলকে সাধা,
সবই যখন ওলট পালট 
যা ভুলে যা জীবন ধাঁধা। 
যা ভুলে যা দৃষ্টি শুভ 
যা ভুলে যা মালার বদল,
ফিরবে কি আর সেইসব দিন 
মনের ভিতর ধামসা মাদল। 
যা ভুলে যা বসন্ত দোল
পলাশ শিমুল টুকটুকে লাল,
যা ভুলে যা কৃষ্ণচূড়ার
মেখেছিলি আবির গুলাল।

থাক বেঁচে থাক শীর্ণ হয়ে 
সারাটা দিন ছোঁয়াচ ভয়ে,
উধাও নদী সরস্বতী 
শুকনো চোখের জলকে সয়ে।
আত্মীয় নেই বন্ধুও নেই 
বাঁচবি শুধু নিজে একা,
সমাজটাও তো হারিয়ে যাবে 
আয়নায় মুখ মুখোশ ঢাকা। 

ভয়গুলোকে জয় করে নে
দমকা হাওয়া হঠাৎ আসুক,
উড়িয়ে দিয়ে জয়ের কেতন
আনন্দেতে সবাই ভাসুক।

অভিজিৎ গোস্বামী। পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন