নিঠুর পাখি - সবুজ আহমেদ শামীম

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : জানুয়ারি ২২, ২০২০ | দেখা হয়েছে: ১০৮৫ বার

নিঠুর পাখি বলি তোরে
ফাঁকি দিয়ে যাসনে মোরে
আমায় রেখে একা,
করবে না যে তোরে মানা
মিলে যদি দেখা।

আপন জেনে এই পিঞ্জরে
পোষে রেখে যতন করে
মনের কথা বলি,
সাধের জীবন ফেলে যাবে
পরাণ পাখি চলি।

আদর সোহাগ দিয়ে তরে
বুকের মাঝে যতন করে
পুষি মনের ঘরে,
উড়াল দিবে নিঠুর পাখি
দিয়ে আমায় ফাঁকি।

যাসনে পাখি বাধঁন ছিড়ে
চলে আসো আপন নীড়ে
মনে কতো আশা,
উজার করে দেবো আমার
মনের ভালোবাসা।

নবীনগর, ব্রাক্ষ্মনবাড়ীয়া

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন