সুরজিৎ দাশগুপ্ত-র দু’টি কবিতা

প্রকাশিত হয়েছে : আগস্ট ২০, ২০২০ | দেখা হয়েছে: ৯১৭ বার

নৈকট্য ও মৃত্যু
আঙুলে আঙুল জড়িয়ে
কত কাছাকাছি যাওয়া যায়?
শরীর যেমন জেগে থাকে ঘুমের ভেতর
গোপন কামরায় বোধহয়
যাওয়া হয়নি কখনোই।

বুকের ভেতর যখন প্রবল বৃষ্টিপাত
টিনের চালে বিরামহীন শব্দ
কে যেন দামামা বাজিয়ে হেঁকে যায়।

এবারের প্রস্তুতি শুধু শেষতম যুদ্ধের জন্য।

একলা সকাল
এখন আমার একলা সকাল
গাছের বুকে রৌদ্র
এখন আমি একলা আমি
রাত্রি দুপুর সমান

এখন আমি একলা রাজা
বুকে গোলাপ হৃদয়
সাদা দেওয়াল স্বপ্ন সাদা
একলা বসে থাকা

পাঁজর জুড়ে পেরেক গাঁথা
রক্ত জমে কালো
ক্রমাগত গাঁইতি হানায়
গর্ত জমকালো!

সুরজিৎ দাশগুপ্ত
কানপুর, উত্তর প্রদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন