বিবেক - শ্রী রাজীব দত্ত

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : ফেব্রুয়ারি ৪, ২০২১ | দেখা হয়েছে: ১০৪৬ বার

জ্বলছে  চিতা 
উঠছে আগুন
পুড়ছে বড় মানুষের  লাশ,
শেষ হয়েছে অহংকার
শেষ সর্বনাশ। 

কি হলো এত পয়সা? 
কোথায় তোমার পালঙ্ক? 
কোথায় তোমার নবাবীয়ানা? 
শেষ হয়েছে সব আতঙ্ক। 

বেঁচে থাকতে, মানুষকে মানুষ ভাবো নি
ভেবেছ কেবল পশু।
কাউকে কখনো আহার দাও নি 
অনাথ হয়েছে অনেক শিশু। 

তুমি পাপ থেকে পাপ ভাবোনি
ভেবেছিলে ওটাই পুণ্য। 
কুবেরের ধনসম্পত্তি পেয়েও 
অহংকারী রাজা, তুমি আজ শুন্য। 

জীবনের শেষে তুমি কি পেলে? 
কোথায় গেল দামি গাড়ি? 
সব হিসাব মুছে ফেলে
জীবন করল তোমার সাথে আড়ি।

শ্রী রাজীব দত্ত। কলকাতা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন