পাঠক - বিশ্বজিৎ চট্টোপাধ্যায়

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : জুন ২৮, ২০২০ | দেখা হয়েছে: ১০৩১ বার

তোমার বুকের প্রতিটি বোতাম আমার কাছে এক একটি উপন্যাস।

নৌকায় চড়িয়ে রেখেছি বাঁশি
সারা শরীরে প্রজাপতির পেলবতা থেকে ঝরছে রেনু
উড়ে চলা চাতকের ঠোঁট
খুলে রেখেছে ব্যাকুলতা।

সময় তোমার কস্তুরী নাভি মেখে সুগন্ধি হয়ে উঠেছে
এখন বাঁধ ভাঙ্গার অপেক্ষা
ভেসে চলা মেঘ ষোড়শীর মতই ঋতুমতী
অঙ্গ পাতা আছে প্রাগৈতিহাসিক বাসরের বুকে
এখন শুধু হৃদয়ের গতি মেপে যাওয়া।

আমি পাগল পাঠকের মত খুঁটিয়ে দেখতে চাই প্রতিটি অক্ষর
তারপর বানভাসি হলে আক্ষেপ রইবে না আর।

ওই শোনা যায় দুটি মেঘের বিভৎস মিলন
অঝোরে ঝরে পড়ছে পৃথিবী।

এই ক্ষণে ঢেকে যাক সমস্ত রজনী।

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। বাঁকুড়া

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন