বদলে গেলো সময় - জগদীশ মন্ডল

প্রকাশিত হয়েছে : জুলাই ২৯, ২০২০ | দেখা হয়েছে: ৯৭৯ বার

উত্তাল সময়ের বুকে এঁকেছিল যারা
উদয়ের জয়গান
শাসন, শোষণ, অত‍্যাচারের উপলখন্ড পেরিয়ে
পেতে দিয়েছিল বলিষ্ঠ বুক
নিশানা হয়েছিল বারবার রক্তাক্ত হয়েছিল মুখ
দেশের জন্য আলিঙ্গন করল ফাঁসি
বেয়নেট খুবলে দিলো শরীর
নিজের বলে চায়নি কিছু তারা
শেষ নিঃশ্বাস সঁপেছিল মায়ের পায়ে
পায়নি তারা পায়নি তো সন্মান।
আমরা বড়ো সুখে নিদ্রা যাই
ঘুমন্ত শিশু আর বুটের শব্দে জাগেনা
উত্তমের উপকারকে চেনায়নি কেউ
সময় কেমন বদলে গেল তাড়াতাড়ি
বিস্মৃত হলো বুদ্ধিমান জীবের মন।

জগদীশ মন্ডল। কলকাতা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন