অণু – মুতাকাব্বির মাসুদ

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : নভেম্বর ১৮, ২০২০ | দেখা হয়েছে: ৯৮০ বার

তঃপর আমিও হাঁটতে চাই
কবিতার মস্তিষ্কে
যেতে চাই তার কোমল কোজাগরী
শরীরের ভেতর-বিন্দেদূতির
ছায়ায় অবিরত-বোধের
অনধিগম্য পথে ক্লান্তিহীন দুর্বোধ্য
অনক্ষর আলোর ছায়ায়
সেখানে কবিতার অন্তঃপুরে
আমি আর মহাকাল সুখের দহনে
মৃত্যুহীন মৃত্যুর মতো মিশে যাবো
কোনো এক বিলাসী নক্ষত্রের
অন্তর্গূঢ় রোদনের অনল পতনে!

মুতাকাব্বির মাসুদ
শ্রীমঙ্গল, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন