অজিত রায় ভজন-এর কবিতা

প্রকাশিত হয়েছে : জুলাই ২৫, ২০২০ | দেখা হয়েছে: ১২৫৩ বার

মেঘের নিমন্ত্রণ
বাদলের দিনে ডেকেছিলো বলে
মেঘেরা নিমন্ত্রণে,
হাতে রেখে হাত, হেঁটে চলি শুধু  
অজানা পথে ও ক্ষণে!
তোমার খোঁপায় গুঁজে দেবো বলে
কদমের দুটি ফুল,
রয়ে গেলো হাতে, শূন্য কবরী! 
হয়ে গেলো কি-যে ভুল।
কোথা থেকে যেন আচমকা উড়ে
ঝলমলে কালো চুলে,
চুম দিয়ে ফের উধাও হলো
জলধর পথ ভুলে।
পাশ ফিরে দেখি তুমি নাই কাছে
শুধু আছে ঘ্রাণ,
আমার তো আছে সে চুলের প্রতি
আজও সেই একই টান।
সম্বিতে দেখি তোমার খোঁপায়
মেঘেরা পেতেছে ঘর,
আমার তুমি নিমিষেই হলে
অচেনা এবং পর।

জীবের জীবন
এই পৃথিবী বদলে গেছে, বদলে গেছে দিন,
বদলে গেছে ভালোবাসা, রইলো জমা ঋণ।
সবুজ হাসে তোমার মত, তোমার হাসি নেই,
হাসতো জগত আগে যেমন তোমার হাসিতেই।
সাগর জলে হাসতো মীনে, সঙ্গে হাসে ঢেউ,
জল আকাশের মিতালী-তে, দাঁড়ায় নাতো কেউ।
বদলে গেছে মমতার-ই দুঃখ-হরা ক্ষণ
এখন দেখি বদলে গেছে, সব'চে প্রিয় মন।
যায়না দেখা জীবনটাকে, আজকে হাসে সেতো, 
এই জীবেরই জীবন-খানি, কঠিন কেন এতো? 

অজিত রায় ভজন 
রায়নগর, দপ্তরীপাড়া
সিলেট,
বাংলাদেশ।

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন