সমান্তরাল - সুমন্ত দে

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : মার্চ ১৩, ২০২৩ | দেখা হয়েছে: ৫৬৬ বার

খন আর কবিতা আসেনা,
যা আসে তা শুধু একপ্রস্থ বৃদ্ধির উদ্দীপনা। 
জীবনের লড়াইয়ে একা নয় ভগৎ 
একমুঠোয় বন্দী করে পুরো জগৎ।। 

ঝলসানো আগুনে পুড়ে যায়
গোপনীয় লেনদেন, 
জানাকে অজানা করে দিয়ে
আমাদের দৈন্যতা বাড়ায়।। 

প্রজাপতি উড়ে বেড়ায়
পরাগ মিলনের অপেক্ষায়। 
ঝলমলে ধরণী কলুষিত হয়। 
ঝলসানো শরীর যেন প্রতিভা বিকিরণ করে
সাথে ছেড়ে যাওয়া প্রতিবাদ ধ্বনিত হয়।। 

কত কথা অবশিষ্ট রয়ে যায়। 
ভাটার প্রভাবে দূরে চলে গেছে
কবির ভাষায় অনূদিত হয়েছিল 
বেদনার কথাও তুলে ধরেছিল
সমান্তরাল রেখা বরাবর
যা মিলিত হতে পারে না পাঠকের মনে।। 

সুমন্ত দে
জলপাইগুড়ি

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন