প্রস্থান - নেজাম উদ্দিন

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : ফেব্রুয়ারি ২৭, ২০২১ | দেখা হয়েছে: ১০৮৮ বার

গমন; প্রস্থানের সূত্র মেনে
চলছে নিরন্তর,
জন্মালে যে মরতে হবে
নেই উপায়ন্তর।

পয়দাদিবস-মরণদিবস
কত দিবস যায়,
কার কাছে তা কত মানে
আপনত্বে বলে তা–ই।

প্রভাত হতেই সূয্যিমামার 
কিরণ তেজে কেঁদে,
আসছি নাকি মায়ের কোলে
মনুষ্য অবয়বে।

দিবস গেলো-বছর ফুরালো
হচ্ছি ছোট দিনে,
কে বলে যে বয়স বাড়ে
সীমার দিকে চেয়ে।

ছুটছি তবে সবে মিলে
উৎস ভিন্ন নয়,
ফিরব ফের সেই আপনালয়ে
থাকে কোনজনায়?

মান-অভিমান মধ্যখানে
স্মৃতির মালা গাঁথে,
পটল তোলা না হলে তা
কাঁদায় পথে পথে।

আসছি যখন যেতেই হবে
রাখার সাধ্য নাই,
যাব বলে তাই বলে কি
সুখেন্দু হতে নেই?

স্মৃতিগুলো উজ্জীবিত
জ্বলছে উজ্জ্বলে,
মাফিয়াতো নয় তবুও কেন
কাঁদছি নির্জনে?

নেজাম উদ্দিন
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন