ভোরের শিশু - মানস চক্রবর্ত্তী

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : সেপ্টেম্বর ২৭, ২০২০ | দেখা হয়েছে: ১২২০ বার

ই স্বদেশ 
এ আমার মা, প্রত্যয় আর ভালোবাসা।
তবুও দেবদারু বনে উত্তেজনা? 
কে যেন ছুঁড়ে দিয়েছে তার ভিক্ষার ষোল আনা 
নষ্ট ভ্রূণের মতো ভ্রষ্ট আজ মানুষের ঠিকানা 
পথে পড়ে কাঁদে কিশোরী মায়ের বঞ্চিত বেদনা 
কে দেবে অন্ন? 
কে দেবে প্রাণ? 
লেখা হয় নাই সংবিধানে তার ফরমান। 
রক্ত আর ঘামে কুমারী জননী কাঁদে 
কচি শিশু, উলঙ্গ যীশু ভোরবেলা রাজপথে। 
সক্রেটিস, পার্টাস্কাস, যীশু এই ভোরের শিশু 
তারাই আনবে গান 
তারাই আনবে প্রাণ 
দশে দশে, দেশে দেশে, বিপ্লবের অভিযান।

মানস চক্রবর্ত্তী
বাঁকুড়া, পশ্চিমবঙ্গ
ভারতবর্ষ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন