ধর্ম শুঁকতে শুঁকতে মরে যায় মানুষ -দালান জাহান

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : জানুয়ারি ৪, ২০২০ | দেখা হয়েছে: ১৪৪২ বার

সার্বিয়ানের খোলা প্রান্তরে 
বিপন্ন পৃথিবীর দূর্বাঘাসে দাঁড়িয়ে কাঁদে
একজন গর্ভধারিণী মা 
আঁচল উঁচিয়ে তিনি আবৃত্তি করেন
সাম্প্রদায়িক সাপের অক্ষর। 
একটি নিষ্পাপ শিশু মরতে মরতে
দান করে যায় শতাব্দীর সবচেয়ে প্রিয় রঙ
উত্তপ্ত আরব বালিতে
নিরাপদে ডোবে যায় ইয়েমেনের মাথা 
অথচ একজন রোহিঙ্গা যায় আশ্রয় শিবিরে।

ধর্মের মানদণ্ডে নাগরিক সংশোধনী বিল
অথবা প্রবল হিন্দুত্ববাদের চাপে মরা 
একদল ভারতীয় গরু খোঁড় 
অথবা মায়ের ভাঙা মূর্তি নিয়ে কাঁদা 
পরিমল বাবুর সংখ্যালঘু পরিবার 
অথবা আর্তনাদ আগ্রাসনে ছুঁয়ে যাওয়া কাশ্মীরের সৌন্দর্য ভূমি একইভাবে 
ফুলের উপর ফুটিয়ে তোলে রক্ত কবর।

ধর্ম শুঁকতে শুঁকতে মরে যায় মানুষ
অথচ ওরা বলে মুসলমান। 

দালান জাহান । টাঙ্গাইল

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন