চক্রাকার আহুতি - কমল কুজুর

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ২৬, ২০২০ | দেখা হয়েছে: ৮০২ বার

মি তো শুধু ভালোই বেসেছিলাম, ধর্মাবতার!
এর চেয়ে বেশি আর কিছু নয়।

শিউলির সুবাসে মোহিত নক্ষত্রপুঞ্জ হাজার বার যে গান শোনায় 
আমি শুধু সেই গানটাই শুনতে চেয়েছি।

গান শোনা কি তবে অপরাধ?
ফুলকে ভালোবাসা, তাও? আপনিই বলুন।

অনবরত দৃষ্টির ভেতর দিয়ে হৃদয়ে অবগাহন
সব কিছু বিসর্জন দিয়ে অসময় করি সমুদ্র মন্থন।

সংবিধান সিদ্ধ অধিকারে তুমি নাই বা ভালোবাসলে
আমিও তোমার প্রেমে রাখি মরবার অধিকার।

কমল কুজুর
কবি ও আবৃত্তি শিল্পী
দিনাজপুর। 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন