এ কেমন সময় - পঞ্চানন শিট

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : সেপ্টেম্বর ২৭, ২০২০ | দেখা হয়েছে: ৮৪৮ বার

স্তব্ধ বাতাস আকাশ কালো
মেঘ জমেছে তায়
কালো ধোঁয়ায় ভরছে বাতাস
গভীর নিরবতায়।

পাখিরা আজ আপন মনে
ভাসছে না আর আকাশপানে
মনের সুখে গান ভুলেছে
ভরছে না মন কুহুতানে।

পুড়ছে প্রাণী দাবানলে
করছে হা হা কার
কে বাঁচাবে কে বাঁচবে
চলছে ব্যভিচার।

দূষণ বিষ এ তরুরাজি
হারিয়ে ওদের সতেজতা আজি
লড়ছে ওরা বাঁচার লড়াই
রেখে জীবন বাজি।

ব্যাস্ত যুগের সভ্য মানুষ
কুছ পরোয়া নেই
বনানী কেটে গড়ছে নগর
দূষণের ভয় করছে টা কই?

যেই না শুরু প্রকৃতির 
প্রতিশোধের পালা
দেওয়ালে পিঠ ঠেকলো পরে
শুরু হল জ্বালা।

পৃথিবী আজ রণক্ষেত্র
আমরা পাণ্ডব সেনা
মরণ পণে লড়তে হবে
চুকিয়ে মায়ের দেনা।

পঞ্চানন শিট
পূর্ব মেদিনীপুর
পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন