জহুরুল ইসলাম এর দু’টি কবিতা

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : মে ২৪, ২০২১ | দেখা হয়েছে: ৯৯৫ বার

উপশম
শুধু তোমাকেই খুঁজি। 
পাহাড়ের মতো ভার জমা আছে এই
বুকের উপর।
বাহিরে এসে দেখি- 
আকাশ অন্ধকার-
কঠিন জমাট রাত। 
সেখানেও যে তোমাকে চোখের জ্যোতি জ্বালিয়ে খুঁজি
একটা ভরসার উপর।
তোমাকে যে পাবো এই আশা রাখি মনে,
হৃদয়ে আমার।

আমার সমস্ত 
চিন্তার সময় ঘিরে তুমি।
আমার এ ধাবমান শিরায় 
তুমি।
ঘুমের মাতালে এসে দেখা দেও তুমি,
তুমি এসো হৃদয়ে আমার।
আমার যন্ত্রণার ভার ধুয়ে যাবে সব
বিষণ্ন হৃদয় থেকে। 

লকডাউন
মানুষের বুকে আজ বৈশাখের ঝড়
বৃষ্টির সাপোট আসে তার
অন্ধকার জানালায়।
বুকের শহরে লকডাউন
টুনামুখে চলাফেরা।
অনুজীবের বিদায় চাই
বৈশাখের ঝড়ে।
সবুজ পাতার মতো সতেজ ধারায়
দাঁড়াবো পথের ধারে।

জহুরুল ইসলাম
মির্জাপুর, দাপুনিয়া
পাবনা সদর, পাবনা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন