ডায়মন্ড রিং - আসিফ আলতাফ

প্রকাশিত হয়েছে : এপ্রিল ৭, ২০২৪ | দেখা হয়েছে: ৪৫২ বার

রাতটা খুব চমৎকার
আসুন একসাথে  কিছুটা পথ হাঁটি,
আপত্তি?
কেন?
আপনার জোছনায় এ্যলার্জি?
চাঁদে?
তাহলে অন্ধকারে দিকে মুখ ফিরিয়ে আছেন কেন?

আচ্ছা,
সুকান্ত চাঁদ টাকে ঝলসানো রুটি বলেছেন
বলে আপনি কি তাকে ইগনোর করছেন 

আমি চাঁদকে নিয়ে কবিতা লিখলে
পোড়া রুটির স্থলে
ডায়মন্ড রিং বানাতাম;
আর
আপনার সামনে হাঁটু গেঁড়ে বলতাম
উইল ইউ মেরি মি?

আসিফ আলতাফ 
খুলনা, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন