অচেনা - সত্যেন্দ্রনাথ পাইন

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ১৩, ২০২২ | দেখা হয়েছে: ৫৫৫ বার

তোমাকে আমি চিনতাম না
হেমন্তের মধ্যাহ্নে
বসন্তের আগমনে
কিংবা
স্পন্দিত গঙ্গার ঢেউয়ের তালে তালে।

তুমি ছিলে একান্তই লুকোনো 
একটা প্রেমময়ী হরিণী তখন।
শাড়িতে জড়ানো লজ্জা ঢাকা আবরণে।

সৃষ্টির প্রথম খেলাঘরে
জমানো প্রাণের অস্ফুট তৃষ্ণায়
পরশে জাগালে প্রাণে
হঠাৎ
মনের হরষে যখন
প্রেমের শিহরণ
মনে লাগলো আলো
রক্তে মিশে গেল
নতুন আবেগ।

আজ শূন্য চারিধার, শূন্য  সে খেলাঘর 
তাই খুঁজি
এই বুঝি
আসবে তোমার ডাক
তবুও চিনিনা আজও
তোমায় চিনিনা।।

সত্যেন্দ্রনাথ পাইন। পশ্চিমবঙ্গ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন