আঁকড়ে ধরা স্মৃতি - শুভ জিত দত্ত

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ২৯, ২০২০ | দেখা হয়েছে: ৮৯৫ বার

তুমি হয়তো ভুলে গেছো
সুখের কিছু স্মৃতি
সন্ধ্যায় জোনাকির আলোয়
প্রতিদিন হেঁটেছি কতটা পথ
তোমার চোখের দিকে তাকিয়ে
শুনেছি হাজারো কথা
কত আবদার আমার কাছে
যতটা সম্ভব মিটিয়েছি
তবু কেনো বিরক্তির রেখা
পড়েনি কোনো ভাবেই
কারণ এটা কাছে আসার
এক শুরুর গল্প
তুমি কি হাজারো অভিমান
জমা করে আছো
নাকি এখনো মন থেকে
আমাকে খুঁজে ফেরো
জানো আমি কিন্তু এখন
সেই তেমনি আছি
ঠিক যেমনটি তুমি চেয়েছিলে
তুমি আমার কাছে।।

শুভ জিত দত্ত
মহেশপুর, ঝিনাইদহ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন