হবেনা পাপ মাপ - সেলিনা শেলি

প্রকাশিত হয়েছে : জুন ৪, ২০২০ | দেখা হয়েছে: ১১৪১ বার

ঝুম ঝুমা ঝুম বৃষ্টিদিনে 
কেঁচোরা সব উঠে,
লপলপিয়ে হাঁসেরা সব 
কেঁচোদের নেয় লুটে।

ব্যাঙের মাথায় ছাতা দিয়ে 
দৃশ্যটা সে দেখে,
হঠাৎ করে অজগরটি 
আসলো ধীরে বেকে।

বুঝে ওঠার আগেই ব্যাঙের 
হলো জীবনপাত,
অজগর তাই স্বস্তি নিয়ে 
হলেন একটু কাত।

বাড়ির মালিক দেখে বলেন 
কইরে সবাই আয়,
পাইছি আজ সাপ বেটারে 
এখন কোথায় যায়!

মালিক তাই মহা খুশি 
অজগরটি মেরে,
দু'দিন পর আজরাইল তাঁর 
নিলেন প্রাণটি কেড়ে।

স্তরে স্তরে এমন খেলা
চলছে হরহামেশা,
কেউবা হাসে কেউবা কাঁদে 
কেউ দেখে তামাশা!

সমাজে আছে এমন অনেক
হাঁস, কেঁচো, ব্যাঙ সাপ, 
যতই করো লুকোচুরি 
হবেনা পাপ মাপ!  

সেলিনা শেলি। যুক্তরাজ্য

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন