জ্যোতির্ময় দাশ-এর দুটি কবিতা

লেখক: Ashram Magazine
প্রকাশিত হয়েছে : জুলাই ২১, ২০২০ | দেখা হয়েছে: ১০০৭ বার

ঐশ্বর্য
ন্ধকারেরও এক নিভৃত আলো আছে
আছে এক ঐশ্বর্যময় প্রিয় সংগীত
বিশ্বময় তার মাধুর্যের অম্লান প্রকাশ
যিনি অমৃতপুত্র তিনি দেখতে পান সে জ্যোতি
শুনতে পান আঁধারের নি:শব্দ সুরের ঐকতান

অন্ধকার আছে বলেই আজীবন আমরা
উচ্চারণ করি সেই অমোঘ মন্ত্র
‘তমসো মা জ্যোতির্গময়:’
প্রার্থনা করি অন্ধকার থেকে আলোকে উত্তরণের...

চিরন্তন যুদ্ধক্ষেত্র
কোথাও কোনও ঘোষণা না থাকলেও
কেউ কেউ মগ্ন থাকে  সবসময়েই
এক যুদ্ধের প্রস্তুতিতে

হৃদয়ের সঙ্গেই মূলত যুদ্ধ এখন...

তাই আক্রমণের আগে জানা প্রয়োজন
যুদ্ধ কার বিরুদ্ধে
যুযুধান প্রতিপক্ষের প্রকৃত বংশ পরিচয়

অস্ফুট রক্তগোলাপও বিকল্প মারণাস্ত্র
হিসেবে স্বীকৃত আজ...

একহাতে ব্রহ্মকমল আর অন্যহাতে
সাদা রুমাল নিয়ে তুমুল এই রণক্ষেত্রে
যাপনযন্ত্রণায় আকন্ঠ ডুবে থাকা এখন...

জ্যোতির্ময় দাশ
মেলবোর্ন, অস্ট্রলিয়া।

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন